রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

সাংবাদিকতায় ডিগ্রি নাকি পোর্টফোলিও কোনটা জরুরি?

আলেয়া আক্তার
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকতায় ডিগ্রি নাকি পোর্টফোলিও কোনটা জরুরি?
সাংবাদিকতায় ডিগ্রি নাকি পোর্টফোলিও কোনটা জরুরি?

বাংলাদেশের আলোচিত পেশাগুলোর মধ্যে অন্যতম পেশা সাংবাদিকতা। এই পেশা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই মনে করেন শুধু ভালো রেজাল্ট বা ডিগ্রি থাকলেই এই পেশায় টিকে থাকা যায়। সত্যিই কি তাই? আপনার কি মনে হয়, সাংবাদিকতায় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ-ডিগ্রি নাকি পোর্টফোলিও? চলুন জেনে নিই।

মিডিয়া হাউজ বা নিউজরুমে নিয়োগ প্রক্রিয়া অন্য যেকোনো খাতের চেয়ে একদম আলাদা। ডিগ্রি হয়তো আপনাকে প্রাথমিক যোগ্যতার মাপকাঠিতে টিকিয়ে রাখবে। তবে কাজের মাঠে আপনার পরিচয় প্রতিষ্ঠা করবে পোর্টফোলিও। এখানে প্রাতিষ্ঠানিক সনদের চেয়ে আপনার কাজের নমুনা বা পোর্টফোলিওকে বেশি মূল্যায়ন করা হয়। তাই এই পেশায় যারা আসতে চান, চাকরির আবেদনের আগেই নিজের পোর্টফোলিও ঠিক করে ফেলুন।

পোর্টফোলিও কী: সহজ কথায় পোর্টফোলিও হলো আপনার কাজ, অভিজ্ঞতা ও দক্ষতার একটি প্রদর্শনী। এখানে আপনার সেরা কাজগুলো থাকবে যা দেখে নিয়োগকর্তারা আপনার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

আরও পড়ুন: নতুন চাকরিতে জয়েন করার পর কী করবেন, কী করবেন না

অনুবাদ ও পোর্টফোলিও প্রস্তুতি: সাব-এডিটর বা আন্তর্জাতিক ডেস্কের পদে চাকরির জন্য প্রায় সব প্রতিষ্ঠানই লিখিত ও কম্পিউটার টেস্ট নিয়ে থাকে। তাই রয়টার্স, এএফপি বা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-র মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিনিয়ত চোখ রাখুন। আর এসব সংবাদমাধ্যমের সাম্প্রতিক ২-৩টি ইংরেজি নিউজ বাংলায় অনুবাদের চেষ্টা করুন। এতে আপনার অনুবাদ দক্ষতা প্রাঞ্জল হবে। এছাড়া, এই অনুবাদগুলোকে আপনি পোর্টফোলিওতেও যোগ করতে পারবেন।

পোর্টফোলিওকে যেভাবে কাজে লাগাবেন

আপনি যদি এই পেশায় অভিজ্ঞ হন তবে সিভির সঙ্গে আপনার ৩ থেকে ৫টি প্রকাশিত রিপোর্ট বা ফিচার নিউজ লিংক অবশ্যই যুক্ত করবেন। আর আপনি যদি ফ্রেশার হন তবে নিজের ব্যক্তিগত ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় লেখা সেরা বিশ্লেষণাত্মক পোস্টের লিংক যুক্ত করে দিতে পারেন। এতে আপনার লেখার দক্ষতা সম্পর্কে প্রতিষ্ঠান একটি ধারণা পাবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর