তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২ পদে আইনজীবী নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই হাইকোর্ট বিভাগে অভিজ্ঞ আইনজীবী হতে হবে। গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে বিশেষ দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বিভাগের নাম: আইন-১ শাখা
পদের নাম: আইনজীবী
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।
অবশ্যই ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে।
গণমাধ্যম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত আইন, ডিজিটাল যোগাযোগ, তথ্য প্রযুক্তি, সাইবার ও উপাত্ত সুরক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), সোশ্যাল এন্ড নিউ মিডিয়া, ভিডিও কনটেন্ট বিষয়ক আইন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর (হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে)
দায়িত্বসমূহ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশ্লিষ্ট মামলাসমূহ পরিচালনা করা।
আরও পড়ুন: স্থানীয় সরকার বিভাগে ৮ পদে বেসরকারি আইনজীবী নিয়োগ, বয়সসীমা ৫০
মিডিয়া আইন, তথ্য প্রযুক্তি আইনসহ সম্প্রচার বিষয়ক আইনি প্রক্রিয়া পরিচালনা করা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: সরকারি নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: সরাসরি/ডাকযোগে
আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ১৩ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।




