বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

স্থানীয় সরকার বিভাগে ৮ পদে বেসরকারি আইনজীবী নিয়োগ, বয়সসীমা ৫০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

স্থানীয় সরকার বিভাগে ৮ পদে বেসরকারি আইনজীবী নিয়োগ, বয়সসীমা ৫০
স্থানীয় সরকার বিভাগে ৮ পদে বেসরকারি আইনজীবী নিয়োগ, বয়সসীমা ৫০

স্থানীয় সরকার বিভাগ ৮ পদে বেসরকারি আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের তালিকাভুক্ত পেশাদার ও সক্রিয় আইনজীবী হতে হবে। একইসঙ্গে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে। আগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

পদের নাম: বেসরকারি আইনজীবী

পদসংখ্যা:

চাকরির ধরন: সরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ২ বছর

আবেদনের যোগ্যতা: আইন বিষয়ে ডিগ্রিধারী ও বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে

অন্যান্য যোগ্যতা

জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিলের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের তালিকাভুক্তির সনদপত্র থাকতে হবে।

ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে।

অভিজ্ঞতা: হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ

সরকারি স্বার্থ রক্ষার্থে স্থানীয় সরকার বিভাগের পক্ষে ও বিপক্ষে দায়েরকৃত মামলা পরিচালনা করা।

আরও পড়ুন: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ২ পদে চাকরি

হাইকোর্ট ও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পাশাপাশি আইনি সহায়তা প্রদান করা।

কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য আইনি দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১২ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

বেতন ও ভাতা: সরকারি নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: ডাকযোগে/সরাসরি

আবেদনের ঠিকানা: অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভবন নং-০৭, কক্ষ নং-৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬, বিকাল ৪ টা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর