বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

সেনাবাহিনীতে নিয়োগ: ৯৮তম বিএমএ কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

সেনাবাহিনীতে নিয়োগ: ৯৮তম বিএমএ কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু
সেনাবাহিনীতে নিয়োগ: ৯৮তম বিএমএ কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু
বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

বিভাগ: ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি এ গ্রেড, ৩টি বি গ্রেড ও ১টি সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা

উচ্চতা

পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

নারী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

ওজন

পুরুষ: ৫৪.০০ কিলোগ্রাম (১২০ পাউন্ড)

নারী: ৪৭.০০ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)

বুকের মাপ

পুরুষ: স্বাভাবিক-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ও প্রসারিত-০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

নারী: স্বাভাবিক-০.৭১ মিটার (২৮ ইঞ্চি) ও প্রসারিত-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক

দায়িত্বসমূহ

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ৩ বছরের প্রশিক্ষণ গ্রহণ।

বিএমএ-তে সফল প্রশিক্ষণ শেষে 'লেফটেন্যান্ট' পদে কমিশন লাভ।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নির্ধারিত দায়িত্বে নিয়োজিত থাকা।

সেনাবাহিনীর নিয়ম ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা ১৮-২৩ বছর।

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

অন্যান্য সুবিধা: বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসাসেবা, উচ্চশিক্ষা সুবিধা এবং সন্তানদের পড়াশোনার সুব্যবস্থা।

কর্মস্থল: বাংলাদেশ ও বিদেশে (প্রয়োজন অনুযায়ী)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: ১,০০০ টাকা

আবেদন শুরু: ২৬ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬

নির্দেশনা

প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বর ২০২৬ মাসের ২য় সপ্তাহে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর