বাংলাদেশ সেনাবাহিনী ৪ ক্যাটাগরিতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে এই নিয়োগ হবে। আগ্রহীদের ২৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিভাগসমূহ
১. সিগন্যালস কোর
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
৩. আর্মি এডুকেশন কোর (এইসি)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি)
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা
পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
নারী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থা
পুরুষ: অবিবাহিত, তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
নারী: অবিবাহিতা/বিবাহিতা
বেতন: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
আবেদনের অযোগ্যতা
১. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাসেই ১১ জনকে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ
২. আইএসএসবি (আইএসএসবি) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর আগে যারা ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।
৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ২৪ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




