বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

অ্যাকাউন্ট্যান্ট নেবে রেডক্রস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

অ্যাকাউন্ট্যান্ট নেবে রেডক্রস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
অ্যাকাউন্ট্যান্ট নেবে রেডক্রস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) তাদের গ্র্যাচুয়িটি অ্যান্ড প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আইএফআরসি গ্র্যাচুয়িটি অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)

বিভাগ: অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগ

পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা:

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ১২ মাস, তবে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিষয়ে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুয়িটি ফান্ড ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।

এনবিআরের ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত আইন ও অনুশাসন বিষয়ে জ্ঞান।

বিভিন্ন হিসাবরক্ষণ সফটওয়্যার ও এমএস অফিসে পারদর্শিতা।

ইংরেজিতে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর

দায়িত্বসমূহ

জিপিএফ ট্রাস্টের হিসাবরক্ষণ ও সঠিক আর্থিক স্টেটমেন্ট প্রস্তুত করা।

সদস্যদের অবদান, লোন, উত্তোলন ও দৈনিক হিসাবের লেজার হালনাগাদ রাখা।

কর ও ভ্যাট সংক্রান্ত সব নিয়ম মেনে চলা এবং এনবিআরে রিপোর্ট প্রদান করা।

আরও পড়ুন: বাংলাদেশি গ্রাফিক্স ডিজাইনার খুঁজছে ডয়চে ভেলে

ফান্ডের বিনিয়োগ ব্যবস্থাপনা তদারকি ও রেকর্ড সংরক্ষণ।

ট্রাস্টি বোর্ডের বৈঠক আহ্বান, কার্যবিবরণী ও অন্যান্য প্রশাসনিক কাজ সম্পাদন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্য বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ তোলে তা পুনরায় পরিশোধের সুবিধা রয়েছে। 

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

আবেদনের সময়সীমা: ৪ আগস্ট ২০২৬

নির্দেশনা

এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইএফআরসি বাংলাদেশ জিপিএফ ট্রাস্টি বোর্ড পরিচালনা করবে।

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।

আবেদন করুন এই ([email protected]) ঠিকানায়। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম এবং আবেদনপত্রে প্রত্যাশিত সম্মানী উল্লেখ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর