ডয়চে ভেলে একাডেমি (ডিডব্লিউ একাডেমি) বাংলাদেশি গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এই নিয়োগ হবে। আবেদনকারীকে অবশ্যই হ্যান্ডবুক, মডিউল এবং শিক্ষা উপকরণ ডিজাইনে অভিজ্ঞ এবং ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ডয়চে ভেলে একাডেমি (ডিডব্লিউ একাডেমি)
বিভাগ: ‘লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইউথ ভয়েসেস ২.০’ প্রজেক্ট
পদের নাম: লেআউট/গ্রাফিক্স ডিজাইনার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ২০ আগস্ট ২০২৬-৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য হ্যান্ডবুক, মডিউল ও শিক্ষা উপকরণ ডিজাইনে অভিজ্ঞ।
পেজ লেআউট, টাইপোগ্রাফি, ভিজ্যুয়াল ডিজাইন ও অ্যাডোবি ইনডিজাইন কাজে দক্ষ।
আরও পড়ুন: একাধিক পদে চাকরি দেবে নাগরিক টিভি
প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমের জন্য হাই-কোয়ালিটি ইনফোগ্রাফিক্স, ডায়াগ্রাম ও কাস্টম ভিজ্যুয়াল তৈরিতে পারদর্শী।
ইংরেজি ভাষায় প্রাঞ্জলভাবে যোগাযোগ ও কাজ পরিচালনায় দক্ষ।
দায়িত্বসমূহ
মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি, ডিজিটাল সেফটি ও কনস্ট্রাক্টিভ ডায়ালগ বিষয়ক হ্যান্ডবুকের টেক্সট ও গ্রাফিক্স লেআউট তৈরি করতে হবে।
ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী কালার প্যালেট, আইকন, চার্ট, ইনফোগ্রাফিক্স ও ডায়াগ্রাম ডিজাইন করতে হবে।
প্রিন্ট ও ডিজিটাল সংস্করণ (পিডিএফ)-এর জন্য হাইপারলিঙ্ক, ফন্ট, ইমেজ রেজোলিউশন ও অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা।
আরও পড়ুন: জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিওডি বাংলা, লাগবে না অভিজ্ঞতা
ক্লায়েন্টের পরামর্শ অনুযায়ী ফিডব্যাক গ্রহণ, ফাইনাল লেআউট রিভিশন এবং প্রিন্ট-রেডি ফাইল ও সোর্স ফাইল জমা দেওয়া।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
ব্যক্তিগত ডিজাইনার অথবা কোনো প্রতিষ্ঠান উভয়েরই আবেদনের সুযোগ রয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: বাংলাদেশ (জার্মানির ডয়চে ভেলে একাডেমি সদর দপ্তরের সঙ্গে চুক্তিভিত্তিক)
আবেদন যেভাবে: ই-মেইল
আবেদনের সময়সীমা: ৩ আগস্ট ২০২৬
আবেদন করুন এই ই-মেইলে ([email protected])। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম এবং আবেদনপত্রে কাঙ্ক্ষিত সম্মানী উল্লেখ করতে হবে।
এএ




