বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

জাস্টিস অ্যান্ড কেয়ারে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

আকর্ষণীয় বেতনে জাস্টিস অ্যান্ড কেয়ারে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
জাস্টিস অ্যান্ড কেয়ারে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

জাস্টিস অ্যান্ড কেয়ার ডিজিটাল অ্যানালিস্ট-রিসার্চ স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইন্টারন্যাশনাল রিলেশন্স বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জাস্টিস অ্যান্ড কেয়ার

পদের নাম: ডিজিটাল অ্যানালিস্ট-রিসার্চ স্পেশালিস্ট

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং ও ডিজিটাল রিসার্চ মেথডোলজিতে দক্ষতা।

ডাটা কালেকশন, ভিজ্যুয়ালের জন্য টুলস ও নেটওয়ার্ক-ম্যাপিং ব্যবহারে অভিজ্ঞতা।

চমৎকার গবেষণা ও অ্যানালিটিক্যাল দক্ষতা।

অভিজ্ঞতা: ৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে বাংলাদেশিদের চাকরি দেবে দ্য হাঙ্গার প্রজেক্ট

 বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

বেতন: ৫০,০০০ - ৭০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর