দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং বিষয়ে সিএ (এসিএ/এফসিএ/এফসিএমএ) অথবা সিপিএ ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের ইমেইলে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ
পদের নাম: ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে এসিএ, এফসিএ, এফসিএমএ অথবা সিপিএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
আর্থিক ব্যবস্থাপনা, বাজেট, অডিট, অনুদান ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ।
এনজিও সংক্রান্ত আইন, স্থানীয় কর আইন ও ট্যাক্স ফাইলিং পরিচালনায় পারদর্শী।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও পে-রোল ব্যবস্থাপনার অভিজ্ঞতা।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা।
এমএস এক্সেল, গুগল সুইট ও ইনট্যাক্ট সফটওয়্যার পরিচালনায় পারদর্শী।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ১০ বছর
আরও পড়ুন: বাংলাদেশি ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট খুঁজছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (বাংলাদেশি নাগরিক), তবে আবেদনের ক্ষেত্রে নারীদের বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে।
বেতন ও ভাতা: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সুবিধা
কর্মস্থল: টিএইচপি ঢাকা অফিস
আবেদন যেভাবে: ই-মেইল
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




