শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সেনাবাহিনীতে নারী নার্স নিয়োগ, কম সিজিপিএ নিয়েও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সেনাবাহিনীতে নারী নার্স নিয়োগ, কম সিজিপিএ নিয়েও করতে পারবেন আবেদন
বাংলাদেশ সেনাবাহিনীতে নারী নার্স নিয়োগ, কম সিজিপিএ নিয়েও করতে পারবেন আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের (এএফএনএস) অধীনে এই নিয়োগ হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

পদের নাম: নার্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০

সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো নার্সিং কলেজ থেকে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি

নার্সিংয়ে ইন্টার্নশিপ সম্পন্নকারী

শারীরিক যোগ্যতা

উচ্চতা: ১ দশমিক ৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

আরও পড়ুন: ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরি

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)

বুকের মাপ: স্বাভাবিক শূন্য দশমিক ৭১ মিটার (২৮ ইঞ্চি)। প্রসারণ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ২৬ বছর

বৈবাহিক অবস্থা: অবিবাহিতা/বিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা

বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

আবেদন: অনলাইন

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আরও পড়ুন: বিজিবিতে অসামরিক পদে ১৭৪ জনকে নিয়োগ

আবেদন বাতিল হবে যেসব কারণে

প্রার্থী সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ থেকে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে।

যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে।

প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২ দশমিক ৫ ডাইঅপ্টারের বেশি এবং বিষমদৃষ্টি ১ দশমিক শূন্য ডাইঅপ্টারের বেশি হলে অযোগ্য বিবেচনা করা হবে।

দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর