শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি দেবে রানার গ্রুপ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি দেবে রানার গ্রুপ
সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি দেবে রানার গ্রুপ

শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপ সম্প্রতি তাদের ‘সার্ভিস’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগের নাম: সার্ভিস

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

আরও পড়ুন: ওয়ালটন এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে, বেতন ছাড়াও আছে নানা সুবিধা

অন্যান্য যোগ্যতা: ওয়ারেন্টির কার্যকারিতার প্রবণতা পর্যবেক্ষণ, মাসিক ওয়ারেন্টি ডেটা, প্রতিবেদন এবং কার্যকারিতার সারসংক্ষেপ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায় কাজের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

নিয়োগপ্রাপ্তদের কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, উৎসব বোনাস ও গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া ১৫ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর