দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: মার্কেট বকেয়া আদায়ে কার্যকরী পদক্ষেপে বিশেষ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে
বয়স: প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায় কাজের মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, ডি/এ, প্রণোদনা, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, উৎসব বোনাসসহ অন্যান্য চাকরিজনিত সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা:আবেদন প্রক্রিয়া ১৮ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ২৫ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত।
এজেড




