বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেইলি স্টারে ইন্টার্নশিপের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

ডেইলি স্টারে ইন্টার্নশিপের সুযোগ

এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। যে কোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

প্রধান দায়িত্বসমূহ

দ্য ডেইলি স্টার কনফারেন্স ও সেমিনার হলের ইভেন্ট আয়োজনে সহায়তা করা।

ভেন্ডরদের সাথে যোগাযোগ রক্ষা করা।

daily_star
সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

সময়মতো কাজ সম্পন্ন  করার মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্টে সহযোগিতা করা।

গুরুত্বপূর্ণ নথিপত্র, রেকর্ড এবং ফাইলগুলো প্রতিষ্ঠানের সিস্টেমে সঠিকভাবে এন্ট্রি ও সংরক্ষণ।

সময়মতো ডেটা এন্ট্রি এবং প্রাসঙ্গিক সব তথ্য নির্ভুলভাবে রেকর্ড রাখা।

আরও পড়ুন: নভোএয়ারে চাকরির সুযোগ

সব রিকুইজিশন সময়মতো সম্পন্ন করা এবং নিয়মিত ফলো-আপ রাখার মাধ্যমে সেগুলোর সরবরাহ নিশ্চিত করা

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সদ্য স্নাতক পাশ।

অন্যান্য যোগ্যতা

ইংরেজিতে টাইপিং স্পিড প্রতি মিনিটে ২৬ শব্দ।

আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি দেবে ওয়ালটন 

এমএস এক্সেলের মৌলিক কাজে পারদর্শী হতে হবে।

সময়নিষ্ঠ, ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুলাই, ২০২৬

নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর