ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ নিহত ব্যক্তিটি উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি পুলিশ তল্লাশিচৌকিতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
এ ছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারামা এলাকায় ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হন। উত্তর গাজার বিভিন্ন স্থানে পৃথক ড্রোন হামলায় প্রাণ হারান আরও চার ফিলিস্তিনি।
এদিকে আলজাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর (ইউএনআরডব্লিউএ) এক কর্মীও নিহত হয়েছেন।
আদেল আল-হেলো নামের ওই কর্মী জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন। হামলায় আরও তিনজন আহত হন।
-এমএমএস




