সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

তরল জ্বালানিচালিত নতুন লঞ্চারের উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

তরল জ্বালানিচালিত নতুন লঞ্চারের উন্মোচন করল ইরান

ইরানের এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির ক্ষেপণাস্ত্র নগরী পরিদর্শনের প্রথম সফরে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন দুই ক্ষেপণাস্ত্রবিশিষ্ট তরল জ্বালানিচালিত লঞ্চার উন্মোচন করা হয়েছে।

ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থা জানিয়েছে, আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি ক্ষেপণাস্ত্র নগরী পরিদর্শনকালে বলেন, ন্যাটোর সব দেশই ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 

কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তারা বিজয়ী হতে পারেনি। ন্যাটোর মহাসচিব স্বীকার করেছেন, ন্যাটোভুক্ত দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে পাঁচ হাজারের বেশি বিমান অভিযান পরিচালিত হয়েছে।

মেজর জেনারেল ওয়াহিদি আরও বলেন, শত্রুর অপমান ও পরাজয়ের চিত্র আমরা আরও বেশি করে দেখতে পাব। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে, সত্যেরই বিজয় হয় মিথ্যার ওপর। মহান আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করার ইচ্ছা পোষণ করেছেন।

এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি শত্রুর বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে বলেন, সর্বোচ্চ নেতা ও আইআরজিসি কমান্ডের নির্দেশ পালনে অ্যারোস্পেস ফোর্স দিন-রাতের যেকোনো সময় প্রস্তুত রয়েছে।

জেনারেল মুসাভি জোর দিয়ে বলেন, দুটি যুদ্ধের মধ্যবর্তী সময়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। 

আমাদের সামরিক কাঠামোয় এমন কিছু বিস্ময়কর ও কার্যকর অস্ত্র এবং সরঞ্জাম যুক্ত হয়েছে, যেগুলো শত্রুকে আতঙ্কিত ও সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়ার মতো সক্ষমতা রাখে।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আরও বলেন, শক্তি প্রয়োগ এবং হুমকি মোকাবিলার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বা বিলম্ব করা হবে না। যুদ্ধের ময়দান এখন ইরানের নিয়ন্ত্রণে এবং যুদ্ধের পরিস্থিতি ও গতিপথ ইরানই নির্ধারণ করছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর