সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

জানুয়ারি থেকেই ইরান যুদ্ধ বন্ধে কাজ করব: হাকিম জেফরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

জানুয়ারি থেকেই ইরান যুদ্ধ বন্ধে কাজ করব: হাকিম জেফরি

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন পার্লামেন্ট কংগ্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এবং উচ্চকক্ষ সিনেট— উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। 

আগামী জানুয়ারি থেকে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে কংগ্রেসের নতুন মেয়াদ শুরু হবে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

আর নতুন মেয়াদের শুরু থেকেই ‘বেপরোয়া এবং ব্যয়বহুল’ ইরান যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দিয়ে তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ শাখার নেতা এবং নতুন মেয়াদে কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে হাকিম জেফরি বলেছেন, এই ইচ্ছাকৃত, বেপরোয়া, ব্যয়বহুল যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে। 

এছাড়া ট্রাম্পের আরোপ করা শুল্কের জেরে সাধারণ মার্কিনিদের ওপর প্রতি বছর হাজার হাজার ডলারের বাড়তি খরচের বোঝা চেপেছে। 

জনগণকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার ক্ষেত্রে এই সংঘাত বন্ধ করার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। এটা আসলে শুরু হওয়াই উচিত ছিল না। কংগ্রেসের নতুন মেয়াদে এই ইরান যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এখনই এই যুদ্ধ শেষ করতে পারেন। সেই সঙ্গে জানান, কংগ্রেসের ব্যয় সংক্রান্ত আইনের মাধ্যমে কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায়, তা নিয়ে ডেমোক্র্যাটরা আলোচনা করছেন।

এই যুদ্ধের কারণে ইরান আগের তুলনায় এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। পাশাপাশি এই সংঘাত আগে থেকেই অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর নির্দেশ দিলেন ট্রাম্প, সে সময়ও এ অভিযানের বিরোধিতা করেছিলেন হাউস এবং সিনেটের ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরা। 

তবে সে সময় দুই কক্ষেই রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেমোক্র্যাটদের বিরোধিতা ধোপে টেকেনি। ফলে এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের সামনেও কোনো বাধা ছিলো না।

তব গত ৩ নির্বাচনের মধ্যবর্তী নির্বাচনের পর এই চিত্র বদলে গিয়েছে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ২৫৮টি আসন জিতেছে ডেমোক্রেটিক পার্টি, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ সাফল্য।

আর উচ্চকক্ষ সিনেটে দলটি ৫৬টি আসন পেয়েছে, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে তাদের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা।

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন মেয়াদে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিসেবে মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরি। 

যদিও ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন হবে, তবে তা কেবল আনুষ্ঠানিকতা। ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের পরবর্তী স্পিকার যে তিনিই হচ্ছেন— তা একপ্রকার নিশ্চিত।

সাক্ষাৎকারে গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন জেফরি। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে মৃত্যু, ধ্বংসলীলা ও বিপর্যয় নেমে এসেছে, তা অগ্রহণযোগ্য, অসহনীয় এবং মার্কিন মূল্যবোধের পরিপন্থী।

ফিলিস্তিন ইস্যুতে জেফ্রিস ‘টু-স্টেট সলিউশন’ বা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এর মাধ্যমে তিনি একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রাথমিক পদক্ষেপ হলো দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের (টু-স্টেট সলিউশন) বাস্তবায়ন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর