সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইরান ইস্যু ও শেয়ার বাজারের দরপতনে দায়ী ডেমোক্র্যাটরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

শেয়ার করুন:

ইরান ইস্যু ও শেয়ার বাজারের দরপতনে দায়ী ডেমোক্র্যাটরা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল ও অকার্যকর বলে মনে করেন। খবর আরব নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের আক্রমণ বৃদ্ধি এবং শেয়ার বাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। তিনি এই দুটি ঘটনার সঙ্গে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের যোগসূত্র টেনেছেন।

‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “আমি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যদ্বাণী করেছিলাম। 

প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজার উল্লেখযোগ্যভাবে পড়ে যাবে—যা বাস্তবে ঘটেছে। 

দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ড আরও বাড়িয়ে তুলবে—এটিও ঘটেছে।

তিনি দাবি করেন, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এসব আক্রমণে “কোনো ক্ষয়ক্ষতি হয়নি” বলেও জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের “দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী” হিসেবে দেখেন। তবে তিনি এমনটা ঘটতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, সংঘাত নির্বাচনে প্রভাব ফেলেছে। তবে রাজনৈতিক হিসাব-নিকাশ তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে না বলে জোর দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে সংঘাতের বড় পরিসরে সূচনা হয়। 

ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং দেশটির সামরিক শক্তি দুর্বল করার লক্ষ্য হামলা চালায় দুই দেশ। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, ইসরায়েল এবং কয়েকটি দেশের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান।

এ সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর