সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আমরা ভেনেজুয়েলা কিংবা কিউবা নই: যুক্তরাষ্ট্রকে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

আমরা ভেনেজুয়েলা কিংবা কিউবা নই: যুক্তরাষ্ট্রকে ইরান 
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আমরা কিউবা বা ভেনেজুয়েলা নই, আমাদের অবরুদ্ধ অথবা জোর করে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না মার্কিনরা।

বার্তাসংস্থা ফার্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ঘারিবাবাদি আরও বলেন, এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। যদি কোনো হামলার শঙ্কা তৈরি হয় তাহলে ইরানই আগে হামলা চালাবে।

তিনি অভিযোগ করেছেন, নতুন করে হামলা চালানোর জন্য কূটনীতিকে ব্যবহার করে সময়ক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। মনে করিয়ে দিতে চাই ইরান কিউবা নয় যে আপনি খুব সহজে অবরুদ্ধ করবেন। এটি ভেনজুয়েলাও নয় যেন আপনি আত্মসমর্পণে বাধ্য করবেন। মার্কিন সেনারা এখন পর্যন্ত আকাশ ও স্থল অবরোধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ড এখন নতুন রেঞ্জের মিসাইল তৈরি করছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের সঙ্গে এ মুহূর্তে তাদের যুদ্ধও নেই আবার শান্তিও নেই। এ দাবি প্রত্যাখ্যান করে কাজেম বলেছেন, ইরান এখনো যুদ্ধেই আছে।

তিনি বলেন, আইনি দিক দিয়ে আমার ব্যক্তিগত বিশ্বাস, আমরা এখনো যুদ্ধে আছি।

গতকাল সকালে ইরান বাহরাইনে একটি হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালায়। সেখানে থাকা মার্কিনিদের রাডারকে টার্গেট করা হয় বলে পরবর্তীতে জানায় বিপ্লবী গার্ড। তবে বাহরাইন দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোনগুলো তারা প্রতিহত করে দিয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর