রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুদ্ধবিরতি সত্ত্বেও হামাস কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতি সত্ত্বেও হামাস কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

হামাস নিশ্চিত করেছে, সংগঠনটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।

এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত নাইল আবু ওবেইদ ওরফে ‘আবু আতিয়া’র স্থলাভিষিক্ত হয়েছিলেন সামির আবু ইউনিস।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা সেখানে হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় একজন শল্যচিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। সংগঠনটি আরও বলেছে, হামাসের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরায়েলের দাবিগুলো ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছুই নয়’।

এর আগে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ করতে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা 

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর