রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে জোড়া ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।   

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক সময়ে দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর জানিয়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর