প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির টেমোতু প্রদেশের রাজধানী লাতার ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রোববার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে (জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে দক্ষিণ অক্ষাংশের ১০ দশমিক ৯০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৬৫ দশমিক ৬২ ডিগ্রিতে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
-এমএমএস




