শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আলিগড় বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

আলিগড় বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি 

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন আইন বিভাগের শিক্ষার্থী নাশরা নাঈম। ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। 

নির্বাচনে নাশরা পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।

আট বছর বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে নারীরা মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নারীদের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

গত ৫ নভেম্বর ২০২৫/২০২৬ সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফল ঘোষণা করা হয় ৬ নভেম্বর। দীর্ঘ ৮ বছর পর এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ (৭,৭৯৭ ভোট)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান (৮,৩৮৫ ভোট)।

১৩টি পদের মধ্যে নারী প্রার্থীরা ভিপিসহ ৬টি পদে জয়লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন এই নির্বাচনকে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় বলে অভিহিত করেছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর