রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার প্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর আজ রোববার (২৫ অক্টোবর) আবারও খুলছে। হুথিদের হামলায় একসঙ্গে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার পর গত ১২ অক্টোবর বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দরটি। ফলে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও বিমানবন্দরটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

এএফপি খবর অনুযায়ী, এক্স পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘২৫ অক্টোবর থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।’

ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণ গেছে।

এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি।

এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের মোট ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি  ফ্লাইট বাতিল হয়েছে।  এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে কোনো যাত্রী বহন করেনি তারা।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর