শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমদের পাশে বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমদের পাশে বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রে মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এতে আমি ক্লান্ত।’ 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্লোরিডার কইনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক একটি আন্তধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। 

ক্লিনটন বলেন, প্রতিটি ধর্মের অনুসারীদের মধ্যেই ভুল করা মানুষ রয়েছে। কারণ, সব মানুষই অপূর্ণ। তাই কোনো ব্যক্তির খারাপ আচরণের দায় পুরো ধর্মীয় সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়।

কোরআনের সঙ্গে নিজের পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট জানান, তার মেয়ে চেলসি ক্লিনটন ১৫ বছর বয়সে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলেন। পরে তিনি তাকেও কোরআন পড়তে উৎসাহিত করেন। 

ভাষণে পবিত্র কোরআনের সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতের কথা উল্লেখ করে ক্লিনটন বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে বিদ্বেষ নয়, বরং পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া গড়ে তোলা জরুরি।
 
সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতটিতে বলা হয়েছে, ‘আল্লাহ মানুষকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন, যাতে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারে’। 

প্রসঙ্গত, ক্লিনটনের বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিকদের নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। মিশিগান থেকে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও এল-সায়েদের রাজনৈতিক বিরোধীরাও তাকে উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। 

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর