সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে বিমানে আগুন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে বিমানে আগুন!

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। 

পরে বিমানটি হায়দরাবাদে জরুরি অবতরণ করে। রোববার (১১ অক্টোবর) ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্লেনের লাগেজ রাখার জায়গায় আগুনটি জ্বলছে। 

সেখানে এক যাত্রীর ব্যাগ রাখা ছিল। যার ভেতর ছিল পাওয়ার ব্যাংকটি। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি করে আগুনটি নেভানোর চেষ্টা করতে থাকেন।

পরে প্লেনের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে সমর্থ হন। ওই প্লেনের সব যাত্রী এবং ক্রু নিরাপদ ও অক্ষত আছেন।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করেছে জানিয়ে ইন্ডিগো বলেছে, “ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬১১৫ দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। 

কিন্তু এক যাত্রীর ইলেকট্রিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর এটি হায়দরাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রটোকল অনুযায়ী, পাইলটরা বিমানটির গতিপথ ঘুরিয়ে দেন এবং নিরাপদভাবে রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে যাত্রীদের জন্য একটি বিকল্প প্লেনের ব্যবস্থা করা হয়। যেটি তাদের চেন্নাইয়ে নিয়ে যায়। এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো।

-এমএমএস 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর