রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এবার দিল্লিতে বিশাল বিক্ষোভের ডাক বিরোধী জোটের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

এবার দিল্লিতে বিশাল বিক্ষোভের ডাক বিরোধী জোটের

তরুণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’। দলটি আগামী সোমবার (১২ অক্টোবর) এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

শনিবার (১০ অক্টোবর) জোটের একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারের বিক্ষোভে তার সঙ্গে অংশ নেবেন ভাইপো ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি। তবে পুলিশের বাধায় সেখানে পৌঁছাতে পারেননি দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দ্বীপকসহ শীর্ষ নেতাদের আটক করা হয়।

একই দিন দিল্লি থেকে আটক করা হয় মমতা ব্যানার্জিকে। তিনি এখনো দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। এ ছাড়া দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছে।

শনিবার সকালে আটক করা হয় তরুণদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও। আটকের সময় তিনি নিজ বাড়িতে ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিতে জার্মানি থেকে দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফেরার দুই দিন পরই তাকে আটক করা হলো।

ভারতীয় পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল ও আজ—এই দুই দিনে সাত হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর