বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আদালতে ধাক্কা খেলেন মমতা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

চার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আদালতে ধাক্কা খেলেন মমতা 

চার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতার তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা ওই চারটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। 

কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখার কথা জানায় সুপ্রিম কোর্ট।

পুলিশ তৃণমূলের ওই চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। হাইকোর্ট পুলিশের ওই পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। 

এই অবস্থায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তার পরেই তৃণমূলের করা মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

শীর্ষ আদালতে তৃণমূলের তরফে বলা হয়, প্রতি মাসে দলের প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনে উপনির্বাচন রয়েছে। ওই টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হোক।

মমতা তৃণমূলের বক্তব্য, সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে দলের ওই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে। কিন্তু তার মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই। 

কলকাতার ওই ‘ফ্রিজ’ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে এ ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগ করার জন্যেও হাইকোর্টে গিয়েছিল কালীঘাট তৃণমূল।

কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জি না-মানায় সুপ্রিম কোর্টে যায় তারা। কিন্তু এই মামলায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল মমতা তৃণমূলকে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর