বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতের রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

ভারতের রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যৌথ অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। 

তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের পাশাপাশি তিন জনের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বঙাইগাঁওয়ের পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাত্তা বলেন, যৌথ অভিযানে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি সন্দেহভাজন ভারতীয় আধার কার্ড এবং পাঁচটি রেল টিকিটও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারতের একটি রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিল। পরে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

এসএসপি আরও বলেন, প্রথমে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কাজের উদ্দেশ্যে তারা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিল।

বঙাইগাঁও পুলিশ এবং নিউ বঙাইগাঁওয়ের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে এই অভিযান চালায়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে আসাম পুলিশ গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর