মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
জোনাথন ম্যাককিনসি, তার শ্বশুর ও শাশুড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক প্রযুক্তি নির্বাহীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ইতোমধ্যেই দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। 

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং এলাকায় গুলির ঘটনা ঘটে। নিহত জোনাথন ম্যাককিনসি ছিলেন নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের ইঞ্জিনিয়ারিং প্রধান। তার বয়স ৪০ বছর।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার কিছু পর এক সার্জেন্ট ওই এলাকায় টহলের সময় ম্যাককিনসিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পরে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের কাছেই তার শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে আটক করা হয়। দুজনেরই বয়স ৭৬ বছর। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই হত্যাকাণ্ডের পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।

আরও পড়ুন

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করছে ইসরায়েল

তবে আদালতের নথি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, ম্যাককিনসি ও তার স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র পারিবারিক বিরোধ চলছিল। তারা আলাদা থাকছিলেন এবং ২০২৫ সালে দুজনই একে অপরের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে আদেশ চেয়ে আবেদন করেছিলেন। এক সপ্তাহ পর তাঁদের মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা ছিল।

এদিকে ম্যাককিনসি নিজেকে ট্রান্সজেন্ডার পুরুষ হিসেবে পরিচয় দিতেন। 

আদালতে করা আবেদনে তিনি অভিযোগ করেছিলেন, স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে তার লিঙ্গপরিচয় নিয়ে অপমানজনক আচরণের শিকার হয়েছেন। 

ম্যাককিনসি আরও অভিযোগ করেন, ২০১০ সালে লিঙ্গান্তর-সংক্রান্ত অস্ত্রোপচারের পর তার শ্বশুর তাকে বুকে আঘাত করেছিলেন। এছাড়াও শাশুড়ি তাকে এবং তার এক সন্তানকে অপমানজনক শব্দ ব্যবহার করে গালিগালাজ করেছিলেন।

অন্যদিকে, ম্যাককিনসির স্ত্রীও তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেছিলেন। ২০২৫ সালের আবেদনে তিনি দাবি করেন, স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। 

আদালতের নথি অনুযায়ী, সন্তানদের নিয়েও এই দম্পতির মধ্যে বিরোধ ছিল। ম্যাককিনসির বিরুদ্ধে ২০২৫ সালে শিশু নির্যাতনের দুটি অভিযোগে মামলা হয়। তিনি ওই অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাককিনসির লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসে যোগ দেওয়ার আগে তিনি স্প্লাঙ্ক, কোরসেরা ও ওরাকলের মতো প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

সূত্র: এনডিটিভি


এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর