শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দিল্লির পাঁচ তারকা হোটেল থেকে পাইলটের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

দিল্লির পাঁচ তারকা হোটেল থেকে পাইলটের মরদেহ উদ্ধার

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি পাঁচ তারকা হোটেলের কক্ষ থেকে দেশটির বৃহত্তম বিমান পরিবহন সংস্থ- এয়ার ইন্ডিয়ার এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ দিল্লির ভাসন্ত কুঞ্জ এলাকার দ্য গ্র্যান্ড হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত পাইলটের নাম ক্যাপ্টেন সানি আসলাদেকর।

পুলিশ জানিয়েছে, ক্যাপ্টেন সানি আসলাদেকর গত ১০ সেপ্টেম্বর হোটেলটিতে উঠেছিলেন। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের কনভার্সন প্রশিক্ষণের জন্য তিনি দিল্লিতে অবস্থান করছিলেন। শুক্রবার তার ভাই ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরে তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। 

পরে হোটেলের ম্যানেজার পাইলটের কক্ষে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে মাস্টার চাবি দিয়ে দরজা খুলে তাকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর দিল্লি পুলিশের ক্রাইম টিম হোটেলের কক্ষটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। শনিবার সফদরজং হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এই পাইলটের মৃত্যুর পেছনে অসুস্থতা, অন্য কোনো শারীরিক কারণ কিংবা অন্য কোনো পরিস্থিতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেলকক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। 

প্রসঙ্গত, ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন এয়ার ইন্ডিয়ার পাইলটদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বিমান চলাচল খাতে নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এই মৃত্যুর সঙ্গে কোনো বিমান দুর্ঘটনা বা ফ্লাইট পরিচালনার ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর