সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।  

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ১২১ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৩ হাজার ৪০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়াও প্রতিবেশী দেশগুলোতে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। মোট আটককৃতদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে ফেরত পাঠানো হয়েছে, ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের সংরক্ষণ সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন এবং আশ্রয় দিয়ে সাহায্য করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা, পাশাপাশি তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং দেশটির অন্যান্য অঞ্চল থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর