বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘মরিচায় জীর্ণ’ মার্কিন রণতরী দেখে বিস্মিত থাইল্যান্ডের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

মরিচায় জীর্ণ মার্কিন রণতরী দেখে বিস্মিত থাইল্যান্ডের বাসিন্দারা
থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে ইউএসএস আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। বন্দরে প্রবেশের সময় জাহাজটির গায়ে বড় বড় মরিচার দাগ ও রং উঠে যাওয়ার দৃশ্য নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকদের। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান ও কঠিন সামরিক কার্যক্রমের পর জাহাজটির এমন চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

বুধবার প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন নিয়ে রণতরীটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়। এসময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অনেকেই বিশাল রণতরীটি দেখতে বন্দরের ভিড় জমান। 

মার্কিন সংবাদমাধ্য সিএনএনের প্রকাশিত ছবিতে ইউএসএস আব্রাহাম লিংকনের হালের বিভিন্ন অংশে মরিচার বড় দাগ এবং রং উঠে যাওয়ার চিহ্ন দেখা গেছে। বিশেষ করে পানির ঠিক ওপরের অংশ ও ফ্লাইট ডেকের কিনারায় মরিচার ছাপ স্পষ্ট।

image

শুধু জাহাজের বাইরের চেহারাই নয়, দীর্ঘ এই মোতায়েনের সময় রণতরীতে থাকা নাবিকদের জীবনযাপন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। খাবার ও স্বাস্থ্যবিধির সামগ্রীর ঘাটতি, মানসিক চাপ এবং অন্যান্য সমস্যার অভিযোগ সামনে এসেছে। 

তবে মার্কিন নৌবাহিনী এসব অভিযোগের অনেকটাই অস্বীকার করেছে।

বিশেষজ্ঞরাও জানিয়েছেন, গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিংকন। এরপর দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করে রণতরীটি। সমুদ্রে এত লম্বা সময় ধরে থাকায় এটির নিচের অংশে মরিচা ধরেছে। তবে ব্যাপক মরিচা ও ক্ষয় মেরামতের জন্য রণতরীটিকে বন্দরে নিয়ে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে হবে।

মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার, বলেছেন, ‘একটি জাহাজ যখন সমুদ্রে ৬০ দিন বা তার বেশি নিয়োজিত থাকে তখন এটির পানির অংশে মরিচা ধরা অস্বাভাবিক কোনো কিছু নয়। সমুদ্রে, বিশেষ করে যুদ্ধকালীন অভিযানের সময়, মরিচার সমস্যার মোকাবিলা করা সম্ভব না’

তিনি আরও বলেন, ‘আমি যা দেখছি, তাতে সমস্ত মরিচা দূর করতে প্রায় ৩০ দিনের রক্ষণাবেক্ষণের কাজ লাগবে।’ 

সামরিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ২৮৬ দিনের এই মোতায়েন শুধু ইউএসএস আব্রাহাম লিংকনের সামরিক সক্ষমতার পরীক্ষা নয়, বরং দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থান করা একটি বিমানবাহী রণতরী ও তার ক্রুদের ওপর কতটা চাপ তৈরি করতে পারে, সেই বিষয়টিও সামনে এনেছে।

USS_Abraham_Lincoln

এদিকে থাইল্যান্ডে পৌঁছে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যেররাকয়েক দিনের বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন। রণতরীটি লায়েম চাবাং বন্দরে অবস্থান করবে, আর নাবিকদের বড় একটি অংশ কাছের পর্যটন শহর পাতায়ায় সময় কাটাবেন।

এক সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন সেনা ও নাবিকের আগমনে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও অর্থনৈতিক সুবিধা হবে বলে আশা করছে থাই কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন, এপি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর