রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

আম আদমির নেতাকে গাড়ি নিয়ে ধাওয়া, গুলি করে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

আম আদমির নেতাকে গাড়ি নিয়ে ধাওয়া, গুলি করে খুন

ভারতের পাঞ্জাবের মামদোট শহরে আম আদমি পার্টির (এএপি) নেতা গুরপ্রীত সিং গোপিকে মোটরসাইকেল করে রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।  

পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

শনিবার (২৯ আগস্ট) পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা কয়েকজন সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে থাকা গোপি ও তার এক সঙ্গীকে ধাওয়া করে গুলি চালায়।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু জানান, গোপি ও হরপ্রীত নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা হামলাকারীরা তাদের পিছু নেয় এবং গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই গোপি নিহত হন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ ছিল। এর সঙ্গে স্থানীয় নির্বাচনের বিরোধও জড়িত ছিল কি না, সেটিকে তদন্তের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। 

তিনি জানান, প্রধান অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে।

ঘটনার সময় গোপি ও হরপ্রীতের পেছনে তাদের কয়েকজন বন্ধু আরেকটি গাড়িতে আসছিলেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ওই গাড়িতেও গুলি চালায়।

গাড়িটিকে কেন লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং পুরো ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের ধরতে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর