শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

শেয়ার করুন:

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯
ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ৫৭৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বংসী বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া প্রায় ৪ হাজার জনকে উদ্ধার করা হয়েছে।

এনডিআরআরএমএ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি। এ ছাড়া জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন। 

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। একই সঙ্গে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাগুলো।

এর আগে, গত বুধবারের আকস্মিক বন্যায় নেপালে এই বিপর্যয় সৃষ্টি হয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর