বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ভেঙে পড়ছে ইরানের অর্থনীতি, যুদ্ধে বড় ব্যবধানে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

‘ভেঙে পড়ছে ইরানের অর্থনীতি, যুদ্ধে বড় ব্যবধানে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এও দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব বড় ব্যবধানে’ জয়ী হচ্ছে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

এ সময় ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সামরিক হামলা ‘উভয়ই কার্যকর’ বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ তার সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি- দুটোই কার্যকর হচ্ছে।’

মোজতবা খামেনি ‘গুরুতর আহত’: ট্রাম্প

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘গুরুত্বর আহত’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে মোজতবা খামেনি মারা যাননি বলেও মনে করেন তিনি।

মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। 

Mojtaba_Khamenei_and_Donald_Trump
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্টের হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 

ওই ঘটনায় পরিবারের অনেকে নিহত হলেও আলী খামেনির বড় ছেলে মোজতবা খামেনি বেচেঁ যান।

তবে এরপর তাকে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হলেও তিনি জনসমক্ষে আসেননি।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে গ্লেন বেককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তিনি মারা গেছেন।

‘আর যদি তিনি মারা গিয়েও থাকেন, তবে তারা (ইরানি কর্মকর্তারা) বেশ ভালোভাবেই নাটক করছে, কারণ তারা সব সময় তার কাছে ফিরে গিয়ে চূড়ান্ত অনুমোদন নেওয়ার কথা বলে।’

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা ‘খুব গুরুতরভাবে আহত’ হয়েছেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর