বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে একটি বিতর্কিত ভিডিও সম্প্রচারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য উপায় ও তার গতিবিধি নিয়ে আলোচনা করা হয়। সবচেয়ে বিতর্কিত দাবি হলো—ব্যারন ট্রাম্পকে হত্যার বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট গণমাধ্যম আইআরআইবি চ্যানেল-৩-তে সম্প্রচারিত ভিডিওটির শিরোনাম ছিল ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?’ অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?। 

৩ মিনিটের ওই ভিডিওতে ব্যারনের বিশ্ববিদ্যালয়, নিরাপত্তাব্যবস্থা ও চলাচলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানের দৃশ্য দেখানো হয়। পাশাপাশি তিনি নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে বন্ধুদের সাথে এক্সবক্স, ফিফা গেম ও ডিসকর্ড অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করেন, তার বিবরণ গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকি তদন্ত করে। তবে নিরাপত্তাজনিত কারণে তদন্তের বিস্তারিত জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

ভিডিওর শেষে বর্ণনাকারী বলেন, ‘মানুষ এক কোটি ডলারের পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে’।

এদিকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকি তদন্ত করে। তবে নিরাপত্তাজনিত কারণে তদন্তের বিস্তারিত জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরই তেহরান এই বিতর্কিত ভিডিওটি সামনে আনলো।

এর আগে গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করেও একই ধরনের একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। 

সূত্র: রয়টার্স, ইউরো নিউজ


এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর