রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

অগ্নিকাণ্ডে প্রাণহানি: কলকাতার সেই হোটেলের মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

আত্মগোপনে থাকা ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। 

শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশ সূত্র জানায়, ঘটনার পরপরই আত্মগোপন করেছিলেন বীরেশ্বর মিত্র। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হোটেলের তিনি নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপন করেন। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতার নিউমার্কেটের শিখা ইন অগ্নিকাণ্ডের ঘটনায় নয় জনের মৃত্যু হয়। যার মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক এবং দুই জন ভারতীয় নাগরিক। ঘটনার পর থেকেই বীরেশ্বর মিত্র খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

এর মধ্যেই 'শিখা ইন আবাসিক হোটেলের লিজ হোল্ডার প্রধান অভিযুক্ত আবু জাফর-কে গ্ৰেফতার করেছে কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় এবার বীরেশ্বর মিত্র-কে গ্রেফতার করা হয়।

তবে, ঘটনার পর পালিয়ে গেলেও এত দিন পর আবার কেন নিজের বাড়িতে ফিরে আসেন বীরেশ্বর মিত্র তা এখনও স্পষ্ট নয়। 

তাকে জিজ্ঞাসাবাদ করলে এই প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে। পুলিশ সূত্রে এও জানা গেছে, এরই মধ্যে বীরেশ্বরের দুটি ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল।

কলকাতা পুলিশ এবং ফায়ার সার্ভিস থেকে শিখা ইন হোটেলকে বিপদজনক বাড়ি হিসেবে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর