সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ছড়াচ্ছে মাঙ্কিপক্স, যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

ছড়াচ্ছে মাঙ্কিপক্স, যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা

মাঙ্কিপক্স দ্রুত গতিতে ছড়াচ্ছে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। এমন অবস্থায় স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে হোয়াইট হাউস জরুরি অবস্থা জারির বিষয়টি নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া রোধে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এই পদক্ষেপের ফলে মাঙ্কিপক্স মোকাবেলায় নতুন তহবিল দেওয়া হবে, এই রোগ সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের পথ খুলে দেবে, একই সঙ্গে এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করার অনুমতি দেবে।

এদিকে নিউইয়র্ক, সান ফ্রানসিস্কোসহ যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর হাসপাতালে এখনো মাঙ্কিপক্সের পর্যাপ্ত ভ্যাকসিন পৌঁছায়নি বলে অভিযোগ চিকিৎসা খাত সংশ্লিষ্টদের। যদিও দ্রুতই ভ্যাকসিন দেশের সব চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। 

সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৩ জুলাই মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। 

আরও পড়ুন: চীনের মাথাব্যথার কারণ কে এই ‘লৌহমানবী’?

সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকার মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও এটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স বসন্তের একটি বিশেষ ধরন। সংক্রামক হলেও রোগীর সংস্পর্শে না এলে এই রোগ ছড়ায় না। বিভিন্ন বানর জাতীয় প্রাণীর মাধ্যমে এটি ছড়ায়। এ ছাড়া শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরে প্রবেশ করতে পারে মাঙ্কিপক্স ভাইরাস। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। আর সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। 

সূত্র: বিবিসি

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর