রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

মোদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

মোদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের ৮০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। ভারতের ইরানি দূতাবাস ইতোমধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে পৌঁছে দিয়েছে।

শুভেচ্ছাবার্তায় পেজেশকিয়ান বলেছেন, তেহরান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করতে আগ্রহী। খবর ইন্ডিয়া টুডের।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত যোগসূত্র এবং জনগণের পারস্পরিক সম্পর্ক শত শত বছরের।

তেহরান এবং নয়াদিল্লির নিজেদের কূটনৈতিক বন্ধন আরও দৃঢ় করতে চাইলে এসব যোগসূত্র এবং জনগণের পারস্পরিক সম্পর্ক সেই বন্ধনের ভিত্তি হিসেবে কাজ করবে।

পেজেশকিয়ান আরও বলেছেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার আবহে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করতে এবং দুই দেশের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে তেহরান আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

শুভেচ্ছাবার্তায় কূটনৈতিক সম্পর্ককে আরও বিকশিত ও শক্তিশালী করার আহ্বান জানানোর পাশপাশি  ভারতের সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও সুখ কামনা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর