মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা, তিন পাকিস্তানিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা, দুই পাকিস্তানিসহ নিহত ৩

ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলায় তিন পাকিস্তানি নাগরিকসহ অন্তত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড।

ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্র জানিয়েছে, দেশটির আল-মোখা উপকূলের কাছে লোহিত সাগরের প্রবেশমুখে তানজানিয়ার পতাকাবাহী ‘তিহামাহ’ নামে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়। 

আরেকটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে জাহাজটি আরও একটি হামলার লক্ষ্যবস্তু হয়।

এদিকে ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের পেরিম দ্বীপের ৩.৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে নোঙর করা অবস্থায় জাহাজটি হুথিদের হামলার শিকার হয়। 

সংস্থাটি আরও জানিয়েছে, ‘হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়, যার ফলে জাহাজটির চারজন ক্র নিহত হন। নিহতদের মধ্যে তিনজন হলেন- পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া আরও দুজন আহত হয়েছেস যাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

এদিকে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, ওমান সাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে, যা মার্কিন হামলা বলেই ধারণা করা হচ্ছে। 

জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ভ্যানগার্ডও জানায়, তারা খবর পেয়েছে যে পানামার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ওমান সাগর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পাকিস্তানের উপকূলের কাছাকাছি অবস্থানকালে একটি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়।

ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে হামলার পর জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলাচল বা দিক পরিবর্তন করতে সক্ষম হয়নি।

প্রসঙ্গত, লোহিত সাগরে হুথি ও সৌদি আরবের মধ্যকার নতুন নৌ-অবরোধ এবং মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক যুদ্ধের তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রাণঘাতী হামলাটি ঘটেছে। গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর একটি ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে। এই অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী সৌদি সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

সূত্র: রয়টার্স, বিবিসি

এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর