রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৪১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। 

এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। দুই শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের।

রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

নিখোঁজদের সন্ধানে এখনো জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

জানা গেছে, যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। 

রোববার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ফেরিটিতে এমন ভয়াবহ আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল মাদুরা দ্বীপটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের অদূরে অবস্থিত। সমুদ্রপথে যাতায়াতের জন্য এই রুটটি বেশ পরিচিত।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর