বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

জর্ডানের হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

জর্ডানের হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় আরও তিনটি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এবং বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে ইরানের এলিট বাহিনীটি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, বৃহস্পতিবার কেশম দ্বীপে দুটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাব তাদের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমান ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমানের র‍্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। 

আইআরজিসি দাবি করেছে, হামলায় তিনটি এফ-৩৫ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং অন্য তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকজন কর্মকর্তার পাশাপাশি কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছেন।

তবে আইআরজিসির এই দাবির প্রতিক্রিয়া এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, দক্ষিণ ইরানজুড়ে মার্কিন হামলার অংশ হিসেবে কেশম দ্বীপের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আইআরজিসির এই বিবৃতিটি আসে।

এদিকে বৃহস্পতিবার সকালে জর্ডানের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে দেশটির দিকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে, যা টানা চতুর্থ দিনের মতো এ ধরনের ঘটনা। মঙ্গলবার একটি এবং সোমবার দুটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছিল জর্ডানের সেনাবাহিনী।

প্রসঙ্গত, কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার মধ্য রাত থেকে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বুধবার (২৯ জুলাই) রাতে ইরান জুড়ে বিমান হামলা চালানো হয়েছে। ইস্টার্ন টাইম থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাবে এই শক্তিশালী হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, হামলার সময় ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়ার কুয়েত ও জর্ডানে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে আইআরজিসি বলেছে, “যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলো তাদের আচরণ সংশোধন না করলে ‘কঠোর পরিণতির’ সম্মুখীন হবে।”

সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর