বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদি-মার্কিন জোটের হামলায় ইরাকে ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

মার্কিন জোটের হামলায় ইরাকে ৮ সেনা নিহত

সৌদির জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকের প্যারামিলিটারি গ্রুপ ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সের’ (পিএমএফ) বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এ হামলায় পিএমএফের ২০ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২জন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ইরানের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা বাসররা হামলাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছেন।

এদিকে বুধবার (২৯ জুলাই) সকালে ‘ইরান সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। 

তারা দাবি করেছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি সশস্ত্র গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো ৩০টি ড্রোন হামলার জবাবে এ হামলা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান সংশ্লিষ্ট ইরাকি গ্রুপ যুক্তরাষ্ট্র ও সৌদির নাগরিক ও অবকাঠামোর ওপর ছয়শরও বেশি হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনী বলেছে, যদি ইরাকি গোষ্ঠী আরও শিকার না হতে চায় তাহলে তাদেরও সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর