বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

আজ বিসিবির বোর্ড সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

আজ বিসিবির বোর্ড সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বিসিবির বোর্ড সভা

গুরুত্বপূর্ণ ১৮টি এজেন্ডা নিয়ে বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বৈঠকটি। কয়েকজন পরিচালক দেশের বাইরে থাকলেও তারা অনলাইনে সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি ওয়ানডের অধিনায়ক বদল! ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একদিন আগেই জানিয়েছে, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হবে ওয়ানডেতে। আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে এই সভায়। 

পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা।  সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর