মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত লড়াই? নজর দিল্লির অনুমোদনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত লড়াই? নজর দিল্লির অনুমোদনে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সাদা বলেরএই সম্ভাব্য সিরিজটি আয়োজনের লক্ষ্য নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয়ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে দুই বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্নকরেছেন। অতীতের যেকোনো জটিলতা পেছনে ফেলে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতেইবিসিসিআই এই সফরটিকে বেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে।

তবে এই দ্বিপক্ষীয় সিরিজটি মাঠে গড়ানোর পেছনে প্রধান শর্ত হিসেবে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন। পাশাপাশিসেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটি পূর্বনির্ধারিত সিরিজ রয়েছে, যা ১৩ সেপ্টেম্বর থেকে শুরুহওয়ার কথা ছিল।

দিল্লির কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মিললে আফগানদের বিপক্ষে সেই সিরিজটি পিছিয়ে দেওয়া হবে, যার ফলে সেপ্টেম্বরের প্রথমদিকে সফরটি বাস্তবায়নের জন্য প্রায় দুই সপ্তাহের একটি ফাঁকা সময়সূচি পাওয়া যাবে।

সিরিজটি সামনে রেখে বিসিবিও ঢাকা চট্টগ্রামের মাঠগুলো প্রস্তুত ফাঁকা রাখছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিসিসিআই চায়ম্যাচগুলো ঢাকা চট্টগ্রামে ভাগ করে আয়োজন করতে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ভেন্যুতে এবং তিন ম্যাচেরওয়ানডে সিরিজ অন্য ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।

তবে পরিস্থিতি পরিবেশের ওপর নির্ভর করে প্রয়োজনে একটিমাত্র ভেন্যুতেও পুরো সফর শেষ করার বিকল্প পরিকল্পনা হাতে রাখাহয়েছে। এখন কেবল ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্র এবং আফগান সিরিজের সূচি পরিবর্তনের ওপরই নির্ভর করছে বহুল প্রতিক্ষীতএই ক্রিকেট দ্বৈরথ।

সুত্র: এনডিটিভি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর