শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মার্কিন সমর্থন কমতে থাকায় গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

মার্কিন সমর্থন কমতে থাকায় গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েল

ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন কমছে। বিষয়টি দখলদার এ অবৈধ শক্তিকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে।

মার্কিন গণমাধ্যম পলিটিকোর বরাত দিয়ে ইরানের সরকারি বার্তসংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসা নিয়ে ইসরায়েল এবং তাদের মার্কিন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় দলের কাছ থেকে আসা নজিরবিহীন সমালোচনার ঢেউয়ের মধ্যে এই সমর্থনে ধস নামার কথা জানানো হলো।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ইহুদিবাদী লবি এবং বিভিন্ন সংগঠনের সাহায্যে এই সমর্থন কমে আসা রোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। 

এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস সদস্যদের সাথে যোগাযোগের মাত্রা বৃদ্ধি, অর্থ খরচ এবং উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক তার অন্যতম সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন আর শুধু ফিলিস্তিনপন্থী মহলে সীমাবদ্ধ নেই বরং তা ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বৃহত্তর অংশের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

তেলআবিবে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ১০০ জনেরও বেশি ডেমোক্র্যাট প্রতিনিধির ভোট থেকে এর প্রমাণ পাওয়া যায়।

জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের মাত্রা কমে গেছে, বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে। 

তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছে এবং ইসরায়েলি নীতির সমালোচনা করছে। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর