শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

উপসাগরীয় দেশগুলোতে তেহরানের হামলা, হরমুজে দুটি ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

উপসাগরীয় দেশগুলোতে তেহরানের হামলা, হরমুজে দুটি ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত

তেহরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, হরমুজ প্রণালিতে জ্বলছে দুটি ট্যাংকার। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্দেশক (ডিরেকশন-ফাইন্ডিং) অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির সেনা আবাসন লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতার কারণে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান অভিযানের মাধ্যমে এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।’

এর কয়েক মুহূর্ত আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটি এবং আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। 

এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান শহরে মঙ্গলবার সকালে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহর।

বার্তা সংস্থাটি আবদানানের গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদির বরাত দিয়ে জানায়, দিনার কুহ এলাকায় একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গভর্নর বলেন, ‘সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।’

তিনি আরও জানান, ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর