সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস
নাড্ডার মুখোমুখি ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি / সংগৃহীত ছবি

সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে আনুমানিক ১০ মিনিটের কথোপকথন হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছেন ওই দুই প্রতিনিধি।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে শুরু করে নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশ এগিয়ে যেতে থাকে সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন তিনি।

সৌরভ দাস জানান, জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তারা।

সিজেপি-র তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। মূলত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। তবে জে পি নাড্ডা বা কেন্দ্রীয় সরকারের তরফে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দিল্লিতে তুমুল বিক্ষোভের আবহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সূত্র: টিভি৯

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর