শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

এবার দিল্লির রাস্তায় নামল তেলাপোকা জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

CJP

ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ব্যঙ্গধর্মী অনলাইন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভে নেতৃত্ব দিতে শনিবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি দিল্লি পৌঁছানোর পর পুলিশ এ কর্মসূচি আয়োজনের অনুমতি দেয়।


বিজ্ঞাপন


ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভে নেতৃত্ব দিতে শনিবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ এ কর্মসূচি আয়োজনের অনুমতি দেয়।

ইন্টারনেটভিত্তিক একটি প্রচারণা খুব দ্রুত এমন বিশাল অনলাইন কমিউনিটিতে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে, যার মধ্যে কেবল ইনস্টাগ্রামেই অনুসারীর সংখ্যা ২ কোটি ২২ লাখের বেশি, যা বিজেপির ৯০ লাখ এবং প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ১ কোটি ৩০ লাখ অনুসারীর চেয়ে বেশি।

CJP2

এরআগে ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এ আন্দোলনকে এবার রাজপথে নিয়ে যেতে তিনি শুক্রবার নয়াদিল্লি ফিরছেন।


বিজ্ঞাপন


নয়াদিল্লি থেকে এএফপি জানায়, অনলাইন আন্দোলনের উদ্যোক্তা ৩০ বছর বয়সি অভিজিৎ দীপকে জানান, তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন এবং শনিবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চাইবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গঠিত ব্যঙ্গাত্মক ‘ককরোচ জনতা পার্টি’ গত মাসে যাত্রার পর থেকেই সমাজমাধ্যমে লাখো অনুসারী সংযুক্ত হয়েছে।

Dipke

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে সরকারের সমালোচনাকারী তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলে মন্তব্য করার খবর প্রকাশের পর সিজেপির জন্ম হয়। পরে তিনি দাবি করেন, তার বক্তব্য প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে। বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) সাবেক কর্মী এবং রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে ১৬ মে অনলাইনে কাল্পনিক এই দল প্রতিষ্ঠা করেন।

‘তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এ স্লোগান নিয়ে দলটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।

গতকাল এক্সে দেওয়া পোস্টে দীপকে লেখেন, ‘ভারতের পথে আছি... আমার ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম।’

CJP4

ভারতের লাদাখ অঞ্চলের বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুকও বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত সেপ্টেম্বরে স্বায়ত্তশাসনের দাবিতে সহিংস বিক্ষোভের পর গ্রেফতার হয়ে তিনি ছয় মাস আটক ছিলেন।

ভারতে সমাজমাধ্যমের বিষয়বস্তু কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং সিজেপির কয়েকটি সমাজমাধ্যম অ্যাকাউন্ট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

CJP3

দীপকে এর আগে সমর্থকদের বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানান। বৃহস্পতিবার এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দিল্লি বিমানবন্দরে যোগ দেওয়ার আহ্বানে যে বিপুল সাড়া পেয়েছি, তা আমাদের কল্পনারও বাইরে ছিল।’

আরও পড়ুন

এবার পাকিস্তানে ‘তেলাপোকা’ ঝড়, জন্ম নিল ‘ককরোচ আওয়ামী লীগ’
‘ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

তিনি আরও বলেন, ‘এত মানুষের বিমানবন্দরে সমবেত হওয়া বাস্তবসম্মত নয়। এতে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর অসুবিধা হবে।’

Lady-Cockroach

দীপকে বলেন, ‘আমরা আইন মেনে চলা নাগরিক এবং আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তাই কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর