শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

লেবাননে ইসরায়েলি হামলায় চার বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

লেবাননে ইসরায়েলি হামলায় চার বাংলাদেশি আহত
লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৯ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুও আছে।

আহতদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং অপরজন নরসিংদীর জয়েনা আক্তার। দুই শিশুর নাম জানা যায়নি। হামলায় গুরুতর আহত জয়েনা আক্তারের একটি পা কেটে ফেলতে হয়েছে। প্রথমে আহতদের লেবাননের নাবাতিহ এলাকার রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের লেবাননের সাইদায় স্থানান্তর করা হয়।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বাড়তে থাকায় সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জীবিকার তাগিদে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর